Hardik Pandya : হার্দিক পান্ডিয়াকে আর পাচ্ছে না কেকেআর! ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট করে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুমের আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বেশ আলোচনা চলছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২৭-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এই অলরাউন্ডারকে ট্রেড করার কথা ভাবছে। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। তবে ২০২২ মরশুমের আগে তিনি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে গুজরাত টাইটান্সে যোগ দেন। অভিষেক মরশুমেই হার্দিকের নেতৃত্বে গুজরাত আইপিএল খেতাব জেতে। পরের মরশুমেও তিনি দলের অধিনায়ক ছিলেন। এর পর ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে তাঁকে আবার দলে ফিরিয়ে আনে মুম্বই ইন্ডিয়ান্স।