‘হরমুজ প্রণালী আমেরিকার ভূখণ্ড…’ ইরান আমেরিকার সঙ্গে চুক্তির জন্য মরিয়া, দাবি ট্রাম্পের

Spread the love

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছনোর জন্য মরিয়া, কিন্তু তাঁর মতে, ইরান সঠিক শর্ত মেনে নিতে প্রস্তুত নয়।

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, দেশটি তীব্র অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে। একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর কার্যত আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে।

ট্রাম্প স্পষ্ট বলেন, “আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছি,”। এর পাশাপাশি তিনি দাবি করেন, এই জলপথের আশপাশের অঞ্চল, এমনকি ওই অঞ্চলের বিস্তৃত স্থলভাগ-সহ পুরো এলাকার উপর আমেরিকার “সম্পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান মরিয়া হয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে চাইছে, কিন্তু তাঁর মতে, ইরান সঠিক শর্ত মেনে নিতে প্রস্তুত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *