Meera Bhattacharya Hospitalised: হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়েছে হাসপাতাল

Spread the love

কলকাতা: কলকাতা হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার দুপুরে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷

ফুসফুসে সংক্রমণ সহ বেশ কিছু বয়সজনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করানো হয়৷ হাসপাতালে এইচ ডি ইউ বেডে তিনি চিকিৎসাধীন৷ শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷

এর আগে ২০২৩ সালে পেস মেকারের ব্যাটারি পরিবর্তনের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *