Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

Spread the love

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগ। জেলায় জেলায় বিক্ষোভ চোখে পড়ল এবার। কোচবিহারে মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলারা। পূর্ব বর্ধমানের গুসকরাতেও প্রতিবাদে নামেন অনেকে। হুগলির চন্ডীতলায় বিডিও অফিসে বিক্ষোভ দেখান হয়। জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বনগাঁতেও প্রতিবাদে নামেন অনেকে। (Annapurna Yojana Protests)

বৃহস্পতিবার বালুরঘাটে মন্ত্রী মালতীর বাড়ির সামনে জড়ো হন মহিলারা। বনগাঁয়া আবার এদিন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। দুর্গাপুরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আবেদনকারীদের। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ থেকে আধিকারিকদের। (Annapurna Yojana)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *