শিলিগুড়ি: এসটিএফ(STF), অ্যান্টি টেররিজম স্কোয়াড ( ATS) অ্যান্টি নার্কোটিকস টাস্ক ফোর্স (ANTF) নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১০০ দিনে একের পর এক সাফল্য পেয়েছে এসটিএফ। এসটিএফ-এর তরফে কী কী অভিযান করা হয়েছে এবং কী কী সাফল্য এসেছে আগামী দিনে কী পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরা হবে।

বুধবারের মন্ত্রিসভার বৈঠকে অ্যান্টি টেরোরিজম স্কোয়ার্ড ও অ্যান্টি নারকটিকস টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তার কাজ কী হবে, রাজ্য পুলিশের অধীনে থেকে কী ভাবে বিভিন্ন এজেন্সির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে, তা নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করবেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।