কলকাতা: সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের DA ও বকেয়া DA কীভাবে দেবে রাজ্য? রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের। ১১ সেপ্টেম্বরের মধ্যে অবস্থান জানাতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ABTA-এর করা মামলায় অবস্থান জানাতে নির্দেশ।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার ৬৫ শতাংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি অংশ দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে শীর্ষ আদালতে জানানো হয়েছিল। তবে অভিযোগ, সরকারি কর্মীদের একাংশ ডিএ পেলেও সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনও তাঁদের প্রাপ্য বকেয়া মহার্ঘভাতা পাননি। ফলে আদৌ তাঁরা বকেয়া ডিএ পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
advertisement