বিশাখাপত্তনম: স্কুলে শিক্ষকের মারধরের অভিযোগে মৃত্যু হল ৬ বছরের এক পড়ুয়ার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ওয়ান টাউন এলাকার লিটল গার্ডেন স্কুলে। মৃত পড়ুয়ার নাম প্রণয় তেজা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল প্রণয়। অভিযোগ, স্কুলে এক শিক্ষকের হাতে সে মারধরের শিকার হয়। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে পরিবারের দাবি। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তার মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শিক্ষকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ
প্রণয়ের পরিবারের অভিযোগ, স্কুলের ওই শিক্ষকের মারধরের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পরিবারের সদস্যরা। শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিং জর্জ হাসপাতালে (KGH) পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।