Ladakh News: প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত! লাদাখের জন্য হাইকোর্টের নতুন বেঞ্চ, ঘোষণা অমিত শাহের

Spread the love

লাদাখ: লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ জানিয়েছেন, লাদাখের প্রত্যন্ত এবং দুর্গম ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে বিচারব্যবস্থার সুযোগ আরও সহজে পৌঁছে দেওয়াই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

এক্স-এ একটি পোস্ট করে শাহ জানান, নতুন হাইকোর্ট বেঞ্চ চালু হলে লাদাখের বাসিন্দাদের নিজেদের আইনি অধিকার ও পরিষেবা পাওয়ার জন্য যে সময় ও পরিশ্রম করতে হয়, তা অনেকটাই কমবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, লাদাখের সার্বিক উন্নয়ন এবং সেখানকার মানুষের সাংবিধানিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এই সিদ্ধান্তের ফলে লাদাখের বাসিন্দাদের আইনি প্রতিকারের জন্য হাই কোর্টে যেতে আর দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দিতে হবে না বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *